প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ভালো ফলনের জন্য সঠিক নিয়মে বীজ জাগ দেওয়া খুব জরুরি। বীজ এখনই রোপণ না করলে শুকনো ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। আর রোপণের সময় নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১️⃣ রোদ দেওয়া: বীজ তলায় দেওয়ার আগে অন্তত ৩ ঘণ্টা কড়া রোদে শুকিয়ে নিন। এতে বীজের সুপ্ততা ভাঙে এবং দ্রুত অঙ্কুরোদগম হয়।
২️⃣ ভিজিয়ে রাখা: রোদ শেষে সন্ধ্যায় পরিষ্কার পানিতে টানা ২৪ ঘণ্টা বীজ ভিজিয়ে রাখুন।
৩️⃣ জাগ দেওয়া: পানি থেকে বীজ তুলে ছোট চটের বস্তায় বা ছালার ব্যাগে ভরে শক্ত করে মুখ বেঁধে দিন। একেই বলে “জাগ দেওয়া”। এভাবে ২৪ ঘণ্টা রেখে দিন।
৪️⃣ পুনরায় ভেজানো: একদিন পর বস্তাটি আবার পানিতে ৫ মিনিটের জন্য ভিজিয়ে তুলে নিন। এরপর আবার ২৪ ঘণ্টা জাগে রাখুন।
ব্যস! এই সহজ প্রক্রিয়া শেষে দেখবেন আপনার বীজে চমৎকার সাদা অঙ্কুর গজিয়েছে, যা ক্ষেতে দেবে সবুজের সমারোহ।